শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সুনামগঞ্জে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালীসহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জে গ্রামবাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশনের ১৩ বছরে পদাপর্ণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে প্রধান অতিথি হিসেবে কেক কেটে মোহনা টিভির জন্মদিনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া উইং মো. সুমন মিয়া, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক, এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিনিধি পংঙ্কজ কান্তি দে, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বনানী দাস রুমা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, দৈনিক সময় পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি মো. সেলিম আহমদ তালুকদার, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি এড. এ আর জুয়েল, আরটিভির প্রতিনিধি বিন্দু তালুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. নুরুজ্জামান, বিএনপি নেতা এড. শিবেন্দু তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. জসিম মিয়া, জেলা বিএনপির সাবেক কৃষি বিষযক সম্পাদক মো. আব্দুল মজিদ, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মো. শাহিন রেজা, আওয়ামীলীগ নেতা হরিপদ দেবনাথ,তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা মইনুল হাসান সুহেল, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,শুভেন্দু শেখর দাস, শিক্ষক নীলকণ্ঠ দাস, নিউজ টুয়েন্টি ফোর ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আমার বার্তার প্রতিনিধি মো. আফজাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মো. বাবুল মিয়া, দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল, গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম, জাতীয় যুব সংগঠক মো. তাজুল ইসলাম তারেক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোশারফ হোসেন লিটন, তুষার আহমেদ টিপু প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, অপার সম্ভবনাময় জেলা সুনামগঞ্জের তৃণমূলের মানুষের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম দূর্নীতিসহ সব ধরনের খবর গ্রামবাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশনে নিয়মিত প্রচার করে দর্শক প্রিয়তায় জেলার ২৫ লাখ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এ জন্য মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ও শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারসহ ডেস্কের সকল কর্মকর্তা কলাকৌশলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত হাছন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, দূর্বিন শাহসহ অসংখ্য বাউলের জন্মস্থান, স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত, প্রয়াত কমরেড প্রসুন কান্তি বরুন রায়, জাতীয় সংসদের সাবেক স্পীকার প্রয়াত হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া সহ অনেক রাজনীতিবিদের জন্মস্থান এই জেলায়। বর্তমান পুলিশ প্রধানের জন্ম স্থানও সুনামগঞ্জের শাল্লায়। মৎস্য পাথর ধানে সমৃদ্ধ অপার সম্ভাবনাময় হাওর বেষ্টিত হাওর কন্যা সুনামগঞ্জ। এখানকার মানুষের নিত্যদিনের চিত্র মোহনা টিভির পর্দায় তুলে ধরার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain