শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মানুষের ঢল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ গণসমাবেশ শুরু হয়। বাস ধর্মঘট ও নানা বাধা পেরিয়ে এই গণসমাবেশে মানুষের ঢল নেমেছে।

সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন নেতাকর্মীরা।

 

সরেজমিনে দেখা গেছে, আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে সমাবেশস্থল ছাড়িয়ে আরও কিলোমিটার সড়ক জুড়ে ছড়িয়ে পড়েছে। ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড় থেকে সমাবেশস্থল পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

 

দেখা গেছে, হাজার হাজার নেতাকর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ। মিছিল নিয়ে আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

 

সমাবেশস্থলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব।

বিভাগীয় এই গণসমাবেশের একদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারা দেশের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, নসিমন, ইজিবাইককে সমাবেশস্থলে পৌঁছেছেন।

সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফরিদপুর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মওলানা কবির হোসেন। এর পর গীতা পাঠ করেন অ্যাডভোকেট আশুতোষ ঠিকাদার। এতে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain