শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া বলেছেন, বাংলাদেশী পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোন অবদান নেই। এমনকি ২০০৮ সালের আগে রূপকল্প (ভিশন) বলতে কিছুর সঙ্গে জাতির পরিচয় ছিলনা। আর এখন শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদশে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এর সঙ্গে সঙ্গতি রেখে পাসপোর্ট প্রাপ্তিও নিশ্চিত করতে সরকার উদ্যাগ নিয়েছে। তিনি আরে বলেন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসকে মডেল অফিসে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টায় আলমপুরস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর স্থায়ী কার্যালয়ে অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি উপরোক্তা কথাগুলো বলেন। এসময় উম্মে সালমা তানজিয়াকে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশাসক) শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা অফিসের ডিরেক্টর এ কে এম মাজহারুল ইসলাম, ডেপুটি এ্যসিস্টেন্ট ডিরেক্টর আব্দুর রাজ্জাক, উপ-সহকারী ডিরেক্টর মো. সাহেব আলী সহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain