শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল কে পেটারসন সিটির কাউন্সিলম্যান এট লার্জের সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

সিলেট ফোকাস :: যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটির যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত
প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ১২ নভেম্বর শনিবার বিকাল ৫ টায় কাউন্সিলম্যান এর বাসভবনে সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন ডেমোক্রেটিক পার্টির সিনিয়র নেতা কংগ্রেসম্যান বিল পাসক্রেল ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা সুজন আহমেদ সাজু,নুরুল ইসলাম খসরু,আবুল কালাম,ফজলুর রহমান ফটিক,নাছির আলম, দেলোয়ার হোসেন,উসমান আহমদ,মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

ক্রেষ্ট প্রদানকালে কংগ্রেসম্যান বিল পাসক্রেল বলেন সাংবাদিকরা একটি দেশ ও জাতীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরো বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন দেশের অর্থনৈতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।
এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই দেশপ্রেম জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে। তাঁকে সম্মাননা প্রদান করায় কংগ্রেসম্যান ও কাউন্সিলম্যান এট লার্জ সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain