শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটের চার নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শপথ পাঠ করান প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের চার জেলাসহ নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চেয়ারম্যানদের শপথ পাঠ করান সরকার প্রধান।

একই সঙ্গে জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৩ আগস্ট তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে গত ১৭ অক্টোবর ৫৭টির ভোট হয় ইভিএমে।

নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য ও ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সব কয়টি পদে একক প্রার্থী থাকায় ভোলা ও ফেনী জেলা পরিষদে নির্বাচনের প্রয়োজন পড়েনি। আর আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদের ভোট স্থগিত হয়।

শপথ পাঠ করবেন যারা-

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার জ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। আর সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন দলের বিদ্রোহী নুরুল হুদা মুকুট। ও হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain