শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

ওসমানীনগরের সমাবেশের প্রচারপত্র বিতরণকালে ইলিয়াস পত্নীর গাড়িতে হামলা!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলের দিকে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ইলিয়াস পত্নী।

এই সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা সমাবেশ সফলের জন্য বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আসছিলাম। গোয়ালাবাজারে আসলে ছাত্রলীগ আমার গাড়িতে হামলা করেছে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। তারপর আমি গাড়ি নিয়ে ওখান থেকে চলে এসেছি।’

তবে বাধার পরও প্রচারপত্র বিলি করেছেন বলে জানান লুনা। তিনি বলেন, ‘তারা বাধা দিয়েছে। কিন্তু আমি তো সেই বাধা মানব না।’

অন্যদিকে প্রচারপত্র বিলির সময় বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন ও উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম।

এদিকে ইলিয়াস পত্নীর গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া জানান, প্রতিষ্ঠাবার্ষির্কী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিলেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সাথে নিয়ে হামলা করে। হামলায় যুবলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain