শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সংবাদ সম্মেলন-মুক্তিযুদ্ধের সংগঠক লতিবুর রহমানের জমি রক্ষায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দলিল জালিয়াতির মাধ্যমে বাড়ির জায়গা দখলের চেষ্টাকারী চাঁদাবাজ সন্ত্রাসী প্রতারকচক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মহান মুক্তিযুদ্ধের সংগঠক যুক্তরাজ্য প্রবাসী লতিবুর রহমান। তিনি তাঁর জায়গা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে তাঁর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান লতিবুর রহমানে নাতি ইজাজুর রহমান কাফি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাফি বলেন, লতিবুর রহমানের বড় ভাই বজলুর রহমানের ছেলে সাবের রহমান তাঁর জায়গা জমি দেখাশোনা করতেন। তিনি প্রায়ই তাঁর কাছ থেকে কারণে অকারণে টাকা আদায় করতেন। বিভিন্ন সময়ে ভাতিজা সাবেরসহ তার পরিবারকে প্রায় কোটি টাকা সহায়তা করেছেন লতিবুর।
সম্প্রতি লতিবুর রহমানকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাবের। তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবের রহমান লতিবুর রহমানের জন্মনিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্টের নাম্বার ইত্যাদি জাল কাগজপত্রের মাধ্যমে আমমোক্তারনামা তৈরি করে দক্ষিণ সুরমা মমিনখলা মৌজার জেএল নং এসএ ১১১, বিএস ৭৮, এসএ ছাপা খতিয়ান ৩৮৮ বিএস ৮২৬ খতিয়ানের এসএ দাগ ৩০২ ও বিএস ৮১৬নং দাগের ৭৩ শতক ২৮ পয়েন্ট জমি সাবের রহমানকে দাতা সাজিয়ে সবুজ আহমদ নিজের নামে দলিল সম্পাদন করেন। সবুজের মূল বাড়ি লাউয়াই উম্মরকুল গ্রামে। বারখলা তার শ্বশুড়বাড়ি। দলিলে তার ভগ্নিপতির নাম আব্দুল খালিক বলে উল্লেখ করলেও তার আসল নাম মো. লিলু মিয়া। তারা ২০১৯ সালের ১৭ জানুয়ারি সিলেট সদর ভূমি অফিস ৪৭২নং জাল আমমোক্তারনামা তৈরি করে এই ৭৫ শতক ভূমি পৃথক নামজারি করে নেয়। এ অফিসের সহকারি ভূমি কমিশনার আশিক মাহমুদ সার্ভেয়ার ও তহশিলদার বড় অংকের ঘুষের বিনিময়ে জাল আমমোক্তারনামা দিয়ে ২৬৫০/২০১৯ দলিলের মাধ্যমে ১৬৬২ খতিয়ানের ৩০২ দাগে ১৬ শতক, ৭৭৯৯৫/১৯ দলিল মূলে ৯ শতকসহ মোট ২৫ শতক ভূমি একই কমিশনার জাল নামজারি করে দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব জালিয়াতির খবর পেয়ে লতিবুর রহমানের ছোটো ভাই মুহিবুর রহমান দেশে এসে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি সাবের রহমান ও তার ভাই মহশিন রহমান, লোকমান মিয়ার ছেলে সাহেদ আহমেদ, সিলেট সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক নিজামুল ইসলাম, রাশেদুজ্জামান আখতার, কয়েছ আহমদ, সবুজের ভাগ্না দলিলের স্বাক্ষি জনি, ভার্থখলা স্বর্ণালী ৩২ এর ময়নুল ইসলামের ছেলে শামীম আহমদ, লাউয়াই উম্মরকুল গ্রামের সবুজ আহমদ, ভার্থখলার শামিম আহমদের ছেলে রাজনসহ মোট ২৩ জনকে আসামি করে সিলেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা ( নং সিআর ১৭২/২০২১) দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে এবং সাবের রহমান, সবুজ আহমদ, নিজামুল ইসলামসহ মোট ৬জনের বিরুদ্ধে জালিয়াতি প্রমাণ হয়ে বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে রিপোর্টে অধিকাংশ আসামিকে বাদ দেয়ায় আমরা নারাজি দাখিল করি।
লিখিত বক্তব্যে কাফি আরও বলেন, এরপর কোতোয়ালি থানার দুলাল নামের একজন দারোগাকে নিয়ে সবুজ আহমদ ও তার ভাড়াটিয়া লোকজন আমাদের প্রায়ই প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তারা যেকোন সময় আমাদের হত্যা করতে পারে বলে আমাদের আশাঙ্কা। সবুজ আহমদ যেকোন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জমি দখল করতে পারে এমন আশঙ্কায় লতিবুর রহমান দেশে এসে দক্ষিণ সুরমা থানায় বিবিধ মামলা ( নং ৩৫/২০২২) দায়ের করেন। পুলিশ তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে যখন তখন খুনের ঘটনা আশঙ্কা প্রকাশ করে এডিএম আদালতে প্রতিকার চেয়ে প্রতিবেদন দাখিল করেন। লতিবুর রহমানের ভাতিজা সাবের ৪২৭/২০১৯ দলিলের দলিল দাতা হলেও গত ২০ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে হফলনামায় সবুজ আহমদের নামে ৪৭২/২০১৯ দলিলটি সম্পাদন করেননি বলে এফিডেভিট করেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সবুজ আহমদ সিলেট সদরের সহকারি ভূমি কমিশনার আশিক মাহমুদ ও সার্ভেয়ার-তহশিলদার, দলিল লেখক নিজামুল ইসলাম রাশেদুজ্জামানসহ অন্যান্যরা লতিবুর রমানের ভূমি দখলে প্রস্তুত।
তিনি জালিয়াত চক্রটিকে গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপিসহ সিলেটের প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। অন্যতায় হত্যাকা- বা জমি দখলের মতো ঘটনা ঘটলে সংলিশ্লরা দায়ি থাকবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বারখলা গ্রামের মিছবা রহমান, মো. জুনেদ আহমদ, জয়নাল মিয়া, লয়েছ মিয়া, রিমন মিয়া, জহির মিয়া ও দুলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain