শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়ার মাঠ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে ঘিরে তৃণমূল বিএনপির মধ্যে চাঙ্গা চাঙ্গা ভাব রয়েছে। সমাবেশ শুরুর একদিন পূর্বেই পূর্বনির্ধারিত সিলেট নগরের চৌহাট্টায় অবস্থিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা মাদ্রাসার মাঠের চুর্তরদিক প্রদক্ষিণ করে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। এসময় বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নানা শ্লোগান দিতে থাকেন।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত পৌণে আটটায় আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

সমাবেশস্থলে উপস্থিত নেতারা কর্মীরা জানান- ‘সরকার দেশের অন্যান্য গণসমাবেশ দেখে ভয়ে আছে। এজন্য সরকারের নির্দেশনায় পরিবহন সংগঠনগুলো স্থানীয়ভাবে ধর্মঘটের ডাক দিতে বলেছে। তারা বাধ্য হয়ে শনিবার সমগ্র সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এভাবে আমাদের সরকার আটকে রাখতে পারবে না। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মতো করে আজ (বৃহস্পতিবার) থেকে সমাবেশে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার) রাত এবং আগামীকাল শুক্রবার দিনসহ রাতের মধ্যে পুরো সিলেট বিভাগের লক্ষাধিক বিএনপি নেতাকর্মী আলিয়া মাঠে এসে জড়ো হবেন।’

সমাবেশস্থলে ঘুরে আরও দেখা গেছে- ‘মাঠের মঞ্চের দিক ছাড়া বাকি তিন দিকেই শামিয়ানা টানিয়ে জেলা-উপজেলা ও থানাভিত্তিক বড় বড় ক্যাম্প তৈরি করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাদের ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে এসব ক্যাম্প। সংশ্লিষ্ট এলাকার বিএনপির নেতাকর্মীরা শনিবারের আগে এসে পড়লে নিজ এলাকার নেতার ক্যাম্পে রাত্রি যাপন করবেন। ওই নেতার উদ্যোগেই তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ক্যাম্পে রান্নার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain