শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মূখ সমরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ও ভুখণ্ড উপহার দিয়েছিলেন। তাঁর সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তিনি দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন। সাধারণ মানুষ তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামিম আহমদ, আবুল কাশেম, এডভোকেট আল আসলাম মুমিন, দিদার ইবনে তাহের লস্কর, আর্জুন ঘোষ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামিম, আক্তার হোসেন রাজু এডভোকেট মোবারক হোসেন শাহিন আলম জয়, মুজিবুর রহমান শিমুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain