শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

পাল্টাপাল্টি সমাবেশ, মাটিরাঙ্গায় ১৪৪ ধারা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গতকাল রোববার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভার মাটিরাঙ্গা বাজার ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং লোকসমাগম এবং চার বা ততধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সব অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লিখিত স্থানগুলোয় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারায় আদেশ জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ধরনের রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সোমবার পৌরসভার সামনে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে, পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে বিএনপি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain