শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

‘ভূত ভূত’ চিৎকার করে হবিগঞ্জে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে দুই শিশুর রহস্যজন মৃত্যু হয়েছে। তারা দুইজন সহোদর। চিকিৎসকদের শঙ্কা খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। গত রোববার সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।

শিশুদের মা ববিতা আক্তার জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুইভাই কুল ফল খায়। হঠাৎ করে দুইভাই ‘ভূত ভূত’ চিৎকার করে বাহির থেকে দৌড়ে ঘরে ঢুকে মা বাবাকে জেিয় ধরে জ্ঞাণ হারিয়ে ফেলে।

তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain