শিরোনাম :
সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি জিলানীর পিতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী’র পিতা শেখ আব্দুর রশিদ রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শেখ আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের নেতৃবৃন্দ।

আজ এক শোকবার্তায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সদস্য সচিব আফসর খানঁ বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতির পিতা শেখ আব্দুর রশিদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরোপকারী, সৎ ও ধার্মিক মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও সকলের নিকট শ্রদ্ধেয় ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain