শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের সাথে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বৃহস্পতিবার বেটুয়ার মুখ গ্রামের সৌদি আরব প্রবাসী শাহিন আহমদের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু এবং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, প্রবীণ বিএনপি নেতা হাজী বশির মিয়া, মঈন উদ্দিন মেম্বার, মকব্বির আলী মেম্বার, নাসির উদ্দীন, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শাহিন আহমদ, বেটুয়ার মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবাদুর রহমান, ব্যবসায়ী শানুর মিয়া, ইলাছ মিয়া, উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ বিপ্লব, বিএনপি নেতা মানিক মিয়া, কাচা মিয়া, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, রাকিব আহমদ, রাশেদ আহমদ ও মুহাইমিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন।
অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী নুরুল ইসলাম নাসির, আমিরুল ইসলাম টিপু, কয়েছ আহমদ মুন্না এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain