শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে আগুন লেগে তুন ঘন্টা সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। তিন ঘন্টা পর মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে পড়ে। ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

রেল যোগাযোগ আবার চালু হওয়ার কথা জানিয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়েছে। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘন্টা বিলম্বে এসেছে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এতে ভোগান্তিতে পড়তে হয় সিলেট গামী কয়েকশ ট্রেনের যাত্রী। পরে সকাল নয়টায় ঢাকা গামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেল স্টেশন এনে পরে সকাল ৯ টায় সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain