শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বড়লেখায় কিশোরকে ধর্ষণের অভিযোগ, ২ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় এক কিশোরকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরের বাবা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে বড়লেখা থানায় দুজনের নামে মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের রুনু মিয়ার ছেলে রাসেল আহমদ (২২) ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কয়ছর আহমদ (১৯)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত সাড়ে ৭টায় বিদ্যুতের কাজে সহযোগিতা করার কথা বলে কয়ছর আহমদ ধর্ষণের শিকার কিশোরকে (১৬) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের রাসেল আহমদের কাছে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাসেল আহমদ ওই কিশোরকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় আল্লাদাদ চা বাগানস্থ লংকা টিলায় নিয়ে যায়। সেখানে নিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে রাসেল আহমদ। পরে তাকে (ধর্ষণের শিকার কিশোর) অন্ধকারের মধ্যে এলাকার একটি রাস্তায় ফেলে যায়। এসময় পথ হারিয়ে কিশোর কান্নাকাটি করছিল। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। পরদিন সোমবার (২১ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে তাকে (ধর্ষণের শিকার কিশোর) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওইদিন দিবাগত রাতে ধর্ষণের শিকার কিশোরের বাবা ধর্ষণকারী রাসেল আহমদকে ১ নম্বর আসামি ও সহযোগিতাকারী কয়ছর আহমদকে ২ নম্বর আসামি করে বড়লেখা থানায় একটি মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে রাতেই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রবিউল হক মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain