শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সুনামগঞ্জের জঙ্গি শামীমের তিনটি সাংগঠনিক নাম!

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পুরান ঢাকার আদালত প্রাঙ্গন থেকে ফিল্মি কায়দায় দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে সহযোগিরা। গত রোববারের এ ঘটনায় চলছে তোলপাড়। এ দুই জঙ্গি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তাদের নানা তথ্য এখন বেরিয়ে আসছে।

যে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়, তারা হলেন আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম। তন্মধ্যে শামীমের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুরে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, শামীমের তিনটি সাংগঠনিক নাম রয়েছে। এগুলো হলো সিফাত, সামির ও ইমরান। প্রয়োজন অনুসারে এসব নাম ব্যবহার করতেন শামীন।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সূত্র জানায়, ছাতকের মাধবপুরের আব্দুল কুদ্দুসের ছেলে মইনুল হাসান শামীম। ২০১৬ সালে ছয় জঙ্গিকে গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে শামীমের নামও ছিল। তার নামে একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালে শামীমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, গত রোববার ঢাকার আদালত প্রাঙ্গন থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নেতৃত্বে ছিলেন আনসার আল ইসলামের বর্তমান সামরিক কমান্ডার মশিউর রহমান আয়মান। তবে এর পরিকল্পনায় ছিলেন পলাতক দুর্ধর্ষ জঙ্গি মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক জিয়া। এই জিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।সূত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain