শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বাংলা টেলিগ্রাম’র সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করেন ৩ সদস্য বিশিষ্ট ‘সাবজেক্ট কমিটি’।
সংগঠনের আহবায়ক এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন (বিডি সংবাদ), সহসভাপতি ইকবাল মোহাম্মদ জাফর (দৈনিক ঢাকা টাইমস), সহসভাপতি জামিল আহমেদ সাহেদ (এলবি২৪ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (অনুক্ত কামরুল-টাইমস টিভি), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান (ডেইলি সিলেট), সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন (দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন (লাতু এক্সপ্রেস) প্রচার সম্পাদক তানভীর তালুকদার (বাংলা টেলিগ্রাম), দপ্তর সম্পাদক সাদিক তাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুহিব, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান (আমার ফ্রান্স)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি -আইওনটিভি), আবুল কালাম মামুন (এনটিভি-ইউরোপ), মোহাম্মদ তাইজুল ইসলাম (আর টিভি), শাবুল আহমেদ (বিয়ানীবাজার নিউজ২৪ডটকম), মোহাম্মদ আলী চৌধুরী (ইউরো ফোকাস-২৪) ও মো. মনির হোসেন মোল্লা (দিগন্ত টিভি অনলাইন)।

আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সভার দ্বিতীয় পর্বে নবাগত সভাপতি শাহ সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের হাতে প্রেসক্লাবের কাগজপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী আহবায়ক ও সদস্য সচিব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain