শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিসিক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

গত (২২ নভেম্বর ২০২২) সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিসিকের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বক্তব্য রাখেন। ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বিধায়ক রায় চৌধুরীকে নৌ পরিবহন মন্ত্রনায়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিকের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম ও প্রধান এসেসর মো. আব্দুল বাছিত।

এর আগে বিকেলে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ বদরুল হক। ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল হককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব থেকে বদলি করে সিসিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain