শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বিশ্বকাপ ফুটবল চার বছর পরপর অনুষ্ঠিত হয়। বিশ্ববাসী অধীর আগ্রহে বিশ্বকাপের জন্য অপেক্ষা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী নেত্রী। আমার বাবা ও খেলাধুলা পছন্দ করতেন এবং বিভিন্ন সময় খেলায় অংশগ্রহণ ও করেছেন। মানুষের মাঝে বাড়তি আনন্দ দিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে আনন্দ লাভের পাশাপাশি জ্ঞানের পরিধিও বাড়বে।
তিনি (২৩ নভেম্বর) বুধবার বিকালে নগরীর ছড়ারপাড়স্থ মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম তিন দিনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী ও ডা. শিপলুর মা নারী নেত্রী আছমা কামরান। প্রথম তিন দিনে তিন শতাধিক মানুষ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নয় জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, ফারহানা আক্তার শাহানা, ফাতেমা ইয়াসমিন আশা, কবির আহমদ, ছাত্রনেতা ফারহান রুবেল, আবি আহমদ, ইমরান উদ্দিন আরাফাত আহমদ, এ বি সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য পুরো বিশ্বকাপ জুড়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain