শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়া হলো না ফাহিমের

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিশ্বনাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাহিম আহমদ (১৯) উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পৌর শহরে পরীক্ষার হলে যাওয়ার জন্য রওনা হয়। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের চান্দশিরকাপন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain