শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

পূর্ব জাফলং ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান রফিকের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কার্যালয়ে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্যামল কুমার রায়সহ ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব রক্ষক, সাবেক ও বর্তমান ওয়ার্ড সদস্য ও নারী সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain