শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

বনিক সমিতির নির্বাচন চান জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দীর্ঘ এক যুগ থেকে জোড়াতালি দিয়ে চলছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাজার বণিক সমিতির কার্যক্রম। সাবেক মেয়র প্রয়াত আনোয়ার হোসেন সুনাউল্লাহ ২০১১ সালে বাজার বণিক সমিতির নির্বাচন দেন। সেই সমিতির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ সাবু ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার উভয়ই মারা যান। বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে জকিগঞ্জ বাজার বণিক সমিতি।

মঙ্গলবার (২২ নভেম্বর) কয়েকশত ব্যবসায়ীর স্বাক্ষরিত আবেদন হস্তান্তর করেন, কাউন্সিলর ও ব্যবসায়ী আমাল আহদ, সাবেক কাউন্সিলর বাবুল আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আলতাফ হুসেন, মঈনুদ্দিন, নূরুল হুদা সহ প্রমুখ।

জকিগঞ্জ পৌর মেয়র আব্দুল আহাদের নিকট বণিক সমিতির নির্বাচন চেয়ে আবেদন করেছেন। জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে কোনো কমিটি না হওয়ায় জকিগঞ্জ বাজারের যেমন কোনো উন্নয়ন হচ্ছে না, তেমনি ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। যেন অভিভাবকহীন অবস্থায় উপজেলার সদর বাজারটি।

এ ব্যাপারে জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ বলেন, খুব শিগগিরই পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তারা ৩ মাসের মধ্যে ভোটার তালিকা করবেন। পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain