শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

জুড়ীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ  :: মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরোহীরা।

শুক্রবার কালের কন্ঠের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান ও উনার পরিবার, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো মাহবুবুর রহমান ও কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম পৃথক দুইটি গাড়িতে জুড়ীর লাঠিটিলায় কমলা বাগানে ঘুরতে যান। ঘুরাঘুরি শেষে জুড়ী থেকে যাওয়ার পথে রাত ৭ টার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের মানিকসিংহ বাজার সংলগ্ন স্থানে তাদের বহনকারী নোহা গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।

তাড়াহুড়ো করে গাড়ির সবাই নেমে গেলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় গাড়িটি পাশ্ববর্তী খালের পানিতে ফেলে দেন। এতে অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা সাংবাদিক। পরে এলাকাবাসী তাদের সহযোগিতা করে অন্য একটি গাড়ি দিয়ে তাদের গাড়িটি উপরে তোলার ব্যবস্থা করেন।খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও জুড়ী থানার একটি দল ঘটনাস্থলে আসে।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমরা ঘুরাঘুরি শেষে গন্তব্যস্থলে যাওয়ার পথে গাড়ির গ্যাস শেষ হয়ে যায়। তেল দিয়ে গাড়ি চালানোর সময় তার থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ইসলাম উদ্দিন ও আব্দুল লতিফ জানান, আগুন দেখে সবাই দৌড়ে এসে গাড়িটি খালে ফেলে দেই।সেখানে বালতি দিয়ে গাড়ির উপরে পানি ঢাললে আগুন বেশি ছড়াতে পারে নি। এতে গাড়ির তেমন কোন ক্ষতি হয়নি, আমাদেরও কোন ক্ষতি হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain