শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী

খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ একরামুল হকের মাগফিরাত কামনায় সংগঠনের সিলেট মহানগরী শাখার উদ্যোগে ২৮ নভেম্বর সোমবার বাদ আসর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসানের পরিচালনায় নগরীর সিলকো টাওয়ার মসজিদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ এ.এ তাওসিফ। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, সিলেট মহানগর সহ-সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওঃ রওনক আহমদ, সিলেট জেলা সহ-সভাপতি মাওঃ মুখলিসুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান এবং মরহুমের ভাতিজা মাওঃ আহমদুল হক উমামা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- “মরহুম একরামুল হক ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী। খেলাফত মজলিসের প্রতিষ্ঠালগ্ন থেকে আজীবন তিনি এই কাফেলায় সম্পৃক্ত থেকে দ্বীনি জিম্মাদারী পালন করেছেন। দুনিয়ার কোন মোহ তাকে দমিয়ে রাখতে পারেনি। সর্বদা তিনি দ্বীনের কাজে সময় দানকে অগ্রাধিকার দিতেন। অত্যন্ত সহজ ও সরল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন মরহুম একরামুল হক। পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক সকল কাজে তিনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির বিষয় কে প্রাধান্য দিতেন। একজন খোদাভীরু মানুষ হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। ইসলাম বিরোধী যে কোন ষড়যন্ত্রের মোকাবিলায় আন্দোলন ও সংগ্রামে তিনি সম্মুখ সারিতে থাকতেন। দ্বীন কায়েমের সংগ্রামে তাঁর নিরলস ভূমিকা ও অবদান ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামানায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কারী সিরাজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain