শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা ফুটবল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তবে বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বাংলাদেশ ফুটবল সমর্থকরা বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে বিভক্ত। দুদলের ম্যাচেই দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা যায়।

এদিকে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে আর্জেন্টিনা। এই জয়ে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। এবার আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার জন্য আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ধন্যবাদ জানিয়ে টুইট করেছে।

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ‘Seleccion Argentina’ বাংলাদশকে ধন্যবাদ জানিয়েছে। যেখানে সংস্থাটি লিখেছে- ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মত পাগল সমর্থক।

 

এর আগে আর্জেন্টিনা ফুটবলের শীর্ষ লিগের অফিসিয়াল ফেসবুক পেজ মেসির হাতে বাংলাদেশের একটি পতাকা এডিট করে বসিয়ে একটি ছবি পোস্ট করেছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain