শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে বড় বোনের মেয়েকে নিয়ে তরুণী লাপাত্তা!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে আপন বড় বোনের শিশুমেয়েকে নিয়ে এক তরুণী লাপাত্তা হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে মহানগরের কোতোয়ালি থানাধীন খুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ শিশুর মা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ, খুলিয়াপাড়ার ১৩ নং বাসায় বড় বোন জেসমিন আক্তার শিউলি ও দুলাভাই আব্দুল আহাদের পরিবারের সঙ্গে থাকতেন নুরুন্নাহার (১৮) নামের নিখোঁজ ওই তরুণী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নুরুন্নাহার তার বড় বোনের ৫ বছরের মেয়ে আনহা জান্নাত আশাকে নিয়ে নগরের জিন্দাবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যায়ও তারা বাসায় না ফিরলে আশার মা নুরুন্নাহারের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল দিলে সেটি বন্ধ পান। এতে উদ্বীগ্ন হয়ে পড়েন শিশু আশার মা-বাবা ও দাদিসহ পরিবারের সদস্যরা। তার দাদি বিলাপ করে কাঁদতে শুরু করেন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এদিকে, শিশু আশার চাচা মো. সামাদ মিয়া বলেন- ওই তরুণী (নুরুন্নাহার) মুঠোফোনে সারা দিন শুধু কথা বলেন। তার চলাফেরা সন্দেহজনক। হয়তো কোনো ছেলেবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো অঘটন ঘটিয়েছে এবং তার ভাতিজির (আশা) কোনো ক্ষতি করেছে।

তিনি নুরুন্নাহারের শাস্তি দাবি করেন। পর্যন্ত ওই তরুণী বা শিশুর কোনো খোঁজ মিলেনি। আশার চাচা জানান- একবার নুরুন্নাহারের ফোন খোলা পাওয়া গিয়েছিলো, এখন আবার বন্ধ দেখাচ্ছে। পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। সূত্র:সিলটেভ্উ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain