শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি নৈরাজ্য করছে-হবিগঞ্জে প্রতিমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।

শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাঁধ-চাটপাড়া মাদ্রাসা এলাকায় সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

পরে কাজীরখিল বাজারে দলের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, এক কিলোমিটার সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সড়কের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain