শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট-ভারত শিলচর উৎসবে যোগ দিতে আসাম গেলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিলচর-সিলেট ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতের আসামের শিলচরে গিয়েছে।

প্রতিনিধিদলটি শুক্রবার (২ ডিসেম্বর) সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর দিয়ে আসামে প্রবেশ করে।
সুতারকান্দি আইসিপিতে ভারতীয় কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের স্বাগত জানায়।

ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, ৫০ বছর পর শেওলা-সুতারকান্দি হয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করলাম। আমাদের প্রতিনিধিদলকে তারা উষ্ণ, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ দুই প্রতিবেশী আশা-আকাঙ্খার পরিবেশে একত্রিত হয়েছে।

মন্ত্রী ভারতের সুতারকান্দির বর্ডার ইন্টিগ্রেটেড চেকপোস্টকে তাদের চমৎকার ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।

আসামের শিলচরে ২-৩ ডিসেম্বর প্রথম শিলচর-সিলেট ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন ইকবালুর রহিম, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মহিবুর রহমান মানিক, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মিডিয়া প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain