শিরোনাম :
সিলেট মহানগরীতে ৬৮ হাজার ৫৪০ জন শিশু পাবে হামের টিকা-সিসিক এর প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী-আরিফ ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি

খালেদার বাসায় প্রবেশের সড়কে পুলিশের চেকপোস্ট

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশপথে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই চেকপোস্ট বসানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শনিবার রাতে এ তথ্য জানান।

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে। এই সমাবেশে খালেদা জিয়া নিজেও উপস্থিত হতে পারেন- এমন প্রচার আছে। তার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এমন পদক্ষেপ কীনা- এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ বিষয়ে শনিবার রাতে বলেন, ‘সরকার কতটা ঘাবড়ে গেছে তা আজ (শনিবার) সন্ধ্যা থেকে স্পষ্ট হতে শুরু করেছে।

‘নয়াপল্টনের রাস্তায় তারাই ককটেল বিস্ফোরণের নাটক করেছে। আর ওই ঘটনা দেখিয়ে ধরপাকড় শুরু করেছে। এরপর গুলশানে চেয়ারপারসনের বাসার সামনে চেকপোস্ট বসিয়েছে। ভয়ে থাকা সরকার এসব করে বিএনপিকে ভয় দেখাতে চায়।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ড করে আর নিজেদের দুর্বলতার প্রকাশ ঘটাবেন না।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain