শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন করতে দুটি চুক্তি সই

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-ঢাকা জাতীয় মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের ওয়ার্ক প্যাকেজ ডব্লিউপি-৬ ও সার্ভিস প্যাকেজ এসপি-১ চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল করিম।

জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছে। এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদফতর।

প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্প ব্যয় ১৬ হাজার ৯১৮ দশমিক ৫৮৮১ কোটি টাকা। এডিবি প্রকল্প সাহায্য দিচ্ছে ১৩ হাজার ২৪৪ দশমিক ৬৮৯৫ কোটি টাকা। সরকার দিচ্ছে ৩ হাজার ৬৭৩ দশমিক ৮৯৮৬ কোটি টাকা।

প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় এ প্রকল্প চলবে।

প্রকল্পটির আওতাধীন সড়কের মোট দৈর্ঘ্য ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার। এ প্রকল্পের আওতায় ৬৬টি সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ০২ কিলোমিটার ও আটটি রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৫ দশমিক ৩৯৫ কিলোমিটার। ভূমি অধিগ্রহণ করা হচ্ছে ১ হাজার ৩৩ দশমিক ৫৭ একর।

ঢাকা-সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডর ও সার্ক হাইওয়ে করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিক বিবেচনায় নিয়ে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়।সূত্র::সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain