শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের ব্যাপক বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য খাতে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান। জাপানের বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত বৈঠকে শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে আগামী দিনেও এ উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain