শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

তামাবিল স্থলবন্দর ও বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা::সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মা।
বুধবার দুপুরে তামাবিল স্থলবন্দর ও বধ্যভূমি পরিদর্শন করেন তিনি। ভারতীয় হাই কমিশনার তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি ভারতের পোর্ট এবং অভিভাসন কেন্দ্র পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সেকেন্ড সেক্রেটারী মি. রাম প্রকাশ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলামসহ কাস্টমস, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
বধ্যভূমি পরিদর্শনকালে এটি দুই দেশের সীমান্তের খুব নিকটবর্তী হওয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকরটির সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজে জটিলতার বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মার কাছে তুলে ধরেন। এ সময় মি. প্রণয় ভার্মা ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain