শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

হবিগঞ্জে পৌর মেয়রকে শোকজহ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জ পৌর মাকের্টের ২য় তলার লীজ বাতিলের ঘটনায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমকে শোকজ করেছেন উচ্চ আদালত। আইনজীবি আমিনুল ইসলামের আবেদনে বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে আগামী ৬ মাসের জন্য দোকান লীজ বাতিলের আদেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বিস্তারিত তথ্য উল্লেখ করে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন রফিক মিয়া নামে এক ব্যবসায়ী।

তিনি জানান, হবিগঞ্জ পৌর মাকের্টের ২য় তলায় পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ২০১০ সাল থেকে লীজ নিয়ে ২০টি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। দীর্ঘদিন ধরে সবকিছু ঠিকঠাক থাকলেও সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে আতাউর রহমান সেলিম যোগদান করার পর ট্রেড লাইসেন্স বাতিল করে দোকানগুলোর লীজ বাতিলের চিঠি ইস্যু করেন তিনি। এ ঘটনায় ব্যবসায়ীরা মেয়র আতাউর রহমান সেলিমের সাথে যোগাযোগ করলে তিনি উল্টো তাদের কাছে আরও ১ লাখ ২৫ হাজার টাকা দাবী করেন।

ব্যবসায়ী রফিক মিয়া আরও জানান, ব্যবসায়ীরা কখনোই অবৈধভাবে কারো অবৈধ সিদ্ধান্ত মেনে নেবে না। প্রয়োজনে তারা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। এ ব্যাপারে মেয়র আতাউর রহমান সেলিমকে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain