শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে আ’ লীগের বিজয় শোভাযাত্রায় পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রার একেবারে সামনে ছিলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, আজাদুর রহমান আজাদ, আরমান আহমদ শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain