শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। চালক পলাতক, গাড়ী উদ্ধার করে থানা পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা এলাকায় সিলেট হতে ফ্রিজ বহনকারী জৈন্তাপুর মুখি দ্রুতগামী এইচপিকআপ গাড়ী ধান ভাঙ্গার মেশিন গাড়ীকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

 

দূর্ঘটনায় এইচ পিকআপ গাড়ীটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

এঘটনায় ধানভাঙ্গার মেশিন চালক দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত শুক্কুর আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৫) এবং সড়কের পাশ্বের বাড়ী ফেরা খড়িকাপুঞ্জি গ্রামের আবু শহিদের স্ত্রী আয়বুন নেছা (৬০) গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে আয়বুন নেছাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে এবং গুরুত্বর আহত লুৎফুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

এদিকে চিকিৎসাধীন অবস্থায় আয়বুন নেছা (৬০) ইবনেসিনা হাসপাতালে মারা যান। আয়বুন নেছার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তার ছেলে বিলাল আহমদ।

 

দুর্ঘটনার ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনায় কবলিত এইচপিকআপ ও ধান ভাঙ্গার মেশিন জব্দ করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain