শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

সনাতন ধর্মের মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে, দুই মাস পর উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সনাতন ধর্মের এক মেয়ের সঙ্গে প্রেমের পর পালিয়ে গিয়ে বিয়ে করেন সিলেটের জৈন্তাপুরের এক যুবক। পরে ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা দায়ের করলে প্রেমিক যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে উদ্ধার করে ‘অপহৃত’ ভিকটিমকে।

গ্রেফতারের পর ওই যুবককে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোরর জৈন্তাপুর উপজেলার নিজপাট গোয়াবাড়ী গ্রামের ফয়জুল হক বেন্দা মিয়ার ছেলে সেবুল আহমদ (৩২)-এর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে উপজেলার এক সনাতন ধর্মালম্বী পরিবার। মামলার পর সেবুলকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

অবশেষে প্রযুক্তির সহায়তায় জৈন্তাপুর মডেল থানাপুলিশের একটি টিম সিলেটের বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা থানাপুলিশের সহযোগিতায় দক্ষিন সুরমা এলাকা থেকে সেবুল আহমদকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তিনটি থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, স্থানীয় কয়েকটি সূত্র জানায়- সনাতন ধর্মের ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো সেবুল আহমদের। দুই মাস আগে তারা পালিয়ে যান। ওই মেয়েকে মুসলমান বানিয়ে সেবুল বিয়ে করেন এবং দক্ষিণ সুরমায় আত্মগোপনে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain