শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

হাদি হত্যার বিচার চেয়ে সিলেটে আজও বিক্ষোভে ইনকিলাব মঞ্চ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। রবিবার দুপুরে নগরের চৌহাট্টায় ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করা হয়। দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ সময় বক্তারা শহীদ শরীফ উসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকন্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলেন তারা।

আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুশিয়ারি দেন নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

বিক্ষোভকালে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এরআগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানন থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain