শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট সুরমা নদী থেকে বস্তাবন্দী মরদেহ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরের কাজীর বাজার সেতুর নীচে সুরমা নদী থেকে বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দুপুরে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জনসংযোগ ও গণমাধ্যম (মিডিয়া) শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain