শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরও তিনজন। আজ সোমবার (২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিসবেনের দক্ষিণে অবস্থিত গোল্ড কোস্টের প্রধান সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের পর হেলিকপ্টার সি ওয়ার্ল্ড রিসোর্ট এলাকার তীরে বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে হওয়ায় জরুরি পরিষেবাগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন ছিল। ’
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের (কিউএএস) জেনি শেয়ারম্যান জানান, ‘দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষে ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। ’
‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে’ বলেও জানান তিনি।
পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারগুলোর মধ্যে একটি আকাশে উড়ছিল, অন্যটি অবতরণের সময় এ সংঘর্ষ হয়। একটি মাটিতে অবতরণ করতে পারলেও অন্যটি বিধ্বস্ত হয়। ’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের পুলিশ ও জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain