শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বিশ্বনাথে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) হিসেবে ডা. দিলোয়ার হোসেন সুমন যোগদান করেছেন। এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও হিসেবে কর্মরত ছিলেন।

ডা. দিলোয়ার হোসেন সুমনের গ্রামের বাড়ি বিশ্বনাথ পৌর শহরের ৬নং ওয়ার্ডের আটপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ডা. শাহাদৎ হোসেনের বড় ছেলে। ফলে এই প্রথম বিশ্বনাথের কোন চিকিৎিসক বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও হলেন।

রোববার (১ জানুয়ারি) সকালে তিনি বিশ্বনাথের ৫০ শয্যা উপজেলা হাসপাতালে যোগদান করেন। এরপর দুপুর ২টায় চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারিরা ফুল দিয়ে নতুন ইউএইচও ডা. দিলোয়ার হোসেন সুমনকে বরণ করেন। এরপর দুপুর আড়াইটায় কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে ইংরেজি নববর্ষ ২০২৩ সালকে (বর্ষবরণ) স্বাগত জানান। এসময় প্রধান অতিথি হিসেবে কেকে কাটেন নতুন ইউএইচও ডা. দিলোয়ার হোসেন সুমন।

এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও ‘ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন’র নেতৃবৃন্দরা ছাড়াও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

জানাগেছে, গত ১৩ ডিসেম্বর হাসপাতালের সাবেক বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. আব্দুর রহমান মুসা পদোন্নতি জনিত কারণে বদলি হলে বিশ্বনাথে ইউএইচও’র পদটি শুন্য হয়। এরপর ওই শূন্য পদে নতুন ইউএইচও হিসেবে যোগদান করেন ডা. দিলোয়ার হোসেন সুমন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain