শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

 সিলেট কাজিরবাজারে আগুনে পুড়ল কয়েকটি দোকান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নরগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

তালতলাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ জানিয়েছেন, প্লাস্টিক পণ্য আর বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain