শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

হবিগঞ্জে অটোরিকশা কেড়ে নিল শিশুর পা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা কেড়ে নিল এক শিশুর পা। আহত শিশু সুমাইয়া জান্নাত(৫) উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউপির (১ নম্বর ওয়ার্ড) গাভীগাও গ্রামের রিকশাচালক আইয়ুব আলীর মেয়ে। সে গাভীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালিত একটি সিএনজি শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাতের পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া জান্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করা হয়।

বুধবার বিকালে শিশু শিক্ষার্থীর সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা ১১হাজার টাকা, বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির পক্ষ থেকে ১১হাজার টাকা এবং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে ১৪হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা পরিবারের কাছে প্রদান করেছেন।

শিশুটির বাবা আইয়ুব আলী বলেন, তার মেয়ে সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain