শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

এরশাদের জীবন যারা কঠিন করেছে, তাদের জীবন আরো কঠিন হবে-সিলেটে বিদিশা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জাতীয় পার্টি (পূণগঠন প্রক্রিয়ার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, আল্লাহর কসম আমি তাদের জীবন আরো কঠিন করে দেব।আমার শক্তি আপনারা, আপনাদের সাথে নিয়ে আমি জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছি। জাতীয় পার্টিকে আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেদিন এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে সেই দিনটির অপেক্ষায় আমি আছি। ঢাকা পল্টনের অফিস, বনানী অফিস, সিলেটের অফিস, চিটাগাং এর অফিস রাজশাহী ও রংপুরের অফিসে হোসেন মোহাম্মদ এরশাদ এর চেয়ারে এরিক এরশাদ বসবে।

যারা এখনো আমাদের কে ছেড়ে যাননি, যারা এখনো আমাদের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদিশা এরশাদ।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী নির্বাচন ২০২৪ সামনে রেখে জাতীয় পার্টি সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা তিনি এ কথা বলেন।

কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ, কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, রাজনৈতিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. তানবির ইকবাল, যুগ্ম মহাসচিব-মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিস মাহবুব সহ কেন্দ্রীয় সিলেটের নেতৃবৃন্দ।

বিদিশা এরশাদ বিভাগীয় কর্মী সমাবেশ শেষে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রম এর শুভ সূচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain