শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে অটোরিকশা উল্টে নারী আইনজীবীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলাধীন চানভরাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন।

 

ফারহানা বেগম জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। শুক্রবার রাত ১০টায় তার পিত্রালয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন হাবিবনগর জামে মসজিদে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আদালতের কাজ শেষে পিত্রালয় জগন্নাথপুরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। চাঁনভরাং এলাকায় যাওয়ার পর অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন ফারহানা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain