শিরোনাম :
শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

খেলাধুলার সাথে জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে-পুলিশের আইজিপি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  পুলিশ সপ্তাহ ২০২৩ এর পঞ্চম দিনে গত ৭ জানুয়ারি বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পরে পুরস্কার বিতরণ পর্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদেরা নৈপূণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে। তিনি বলেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয় যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।

তিনি সুশৃংখলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, তাদের সহধর্মিণীগণ এবং সন্তান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain