শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সুনামগঞ্জের একটি বাড়ীতে বোমা তৈরীর সরঞ্জাম রয়েছে সন্দেহে বাড়ীটি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামে বোমা তৈরীর সরঞ্জাম আছে সন্দেহে আখলাকুর রহমানের বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। পুলিশের ধারনা ঐ বাড়ীটিতে বোমা তৈরীর সরঞ্জাম থাকতে পারে।
স্থানীয় সুত্র জানায়, গত পরশু দিন দুজন পুলিশ জগন্নাথপুর থাকা থেকে আশারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিগলবাক আটঘর গ্রামের আখলাকুর রহমানের বাড়ীতে নোটিশ নিয়ে গেলে তার ছেলে সাদিকুর রহমান আফজল (৩২) পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা তার বাড়ীতে বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে। আর সে জন্যই গতকাল থেকে পুলিশ ও র‌্যাবের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। রবিবার সকাল থেকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে তল্লাসী চালিয়েছে।
গণমাধ্যমকর্মীদের ভিডিও কিংবা ছবি তুলতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ জানান, পরীক্ষা নিরীক্ষা শেষে ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain