শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, জগন্নাথপুরের সেই বাড়ির মালিক ও ছেলে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রাম থেকে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আখলাকুর রহমান (৭০) ও তার ছেলে আমজাদুর রহমান (২২)।

তবে এই ঘটনায় মূল অভিযুক্ত উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের আফজাল হোসেনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আফজাল হোসেন গ্রেপ্তার আখলাকুর রহমানের ছেলে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর জানান, রোবরার রাত দেড়টার দিকে নিজ বসতবাড়ি থেকে আফজালের পিতা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আফজালসহ অপর আসামিকে ধরে অভিযান অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর থানার পুলিশ জানায়, আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানার পুলিশ তার বাড়িতে যায়। এ সময় তিনি পুলিশ সদস্যদের তার ঘরে ঢুকতে বাধা দেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা বাড়িতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ডিভাইস, বিস্ফোরক পাউডার ও সার্কিট দেখতে পান।

এতে সন্দেহ হলে গতকাল রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইস উদ্ধার করে। রাতে আফজাল হোসেনের বাবা আখলাকুর রহমান ও তার ভাই আমজাদুর রহমানকে আটক করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে ৫ জনের নামে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত আফজল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain