শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের ফেঞ্চুগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মুমিন ওই গ্রামের রেখন মিয়ার দ্বিতীয় ছেলে।

স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় পাশের বাড়ির গাছে উঠে ডাল কাটছিলেন আব্দুল মুনিম। এ সময় গাছের ডালটি ১১ হাজার ভোল্টসমৃদ্ধ লাইনে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। ওই আবেদন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain