শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে-মন্ত্রী ইমরান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে হবে, এজন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরী কলেজে নারীদের মধ্যে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন মানচিত্র, পতাকা এবং একটি দেশ। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের টেকনিক্যাল শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।

 

সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

মন্ত্রী পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ক্ষতি ৪০০টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain