শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বাংলাদেশের ‘ভেতরে ঢুকে’ বিএসএফের গুলি, আহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গুলি চালানোর অভিযোগ ওঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তাদের গুলি ও মারধরে এক বৃদ্ধা ও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ সীমান্তে টহল জোরদার করেছে।

গুলিবিদ্ধ যুবক তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৭)। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান এক বৃদ্ধা। এসময় পাশ্ববর্তী বিএসএফের টহল দলের সদস্যরা ওই নারীকে সীমান্ত এলাকায় গোসল করতে যাওয়ায় বেধরক মারধর করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফের সাথে তর্কে জড়ান। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের ১৫/২০জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় বিএসএফের লাঠির আঘাতে একজন নারী আহত হয়েছেন, তাছাড়া একজনে শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে পতাকা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই ঘটনায় লিখিত প্রতিবাদ পাঠাবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain